October 12, 2026, 8:26 am
শিরোনাম:
শিরোনাম:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪ নানা পাটেকারের মৃত্যুর পর পুরোনো বিতর্ক নিয়ে নতুন করে মুখ খুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি-সেতু বিশ্ববাজারে পিসি সরবরাহ কমল ২১ শতাংশ, চাপে অ্যাপল-এইচপিও জাতিসংঘের উদ্বেগকে ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল মোদী সরকার কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী তাজমিনকে হ’ত্যা আসল রহস্য প্রকাশ রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা থেকে পাঁচ ফ্লাইট বাতিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে দামি একাদশে তিন আর্জেন্টাইন, ব্রাজিলের কতজন দেখে নিন

ময়মনসিংহে কোন কোন এলাকা সবচেয়ে বেশি এগিয়ে পর্যটনে

নিজস্ব প্রতিবেদক
সময় : Sunday, September 27, 2026

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। পরে র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসে।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। সভায় জেলার পর্যটন সম্ভাবনা, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর পর্যটন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, ময়মনসিংহের পর্যটন বিকাশে ব্রহ্মপুত্র নদকে ঘিরে নদীতীরবর্তী এলাকা, সীমান্তবর্তী গারো পাহাড়, জয়নুল আবেদিন পার্ক এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালাকে সমন্বিত পর্যটন পরিকল্পনার আওতায় আনার সুযোগ রয়েছে।

তিনি বলেন, জেলার হালুয়াঘাটের গাবরাখালী, মুক্তাগাছা ও গৌরীপুরের ঐতিহাসিক জমিদারবাড়িসহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনাও পর্যটন পরিকল্পনায় যুক্ত করা যেতে পারে। এসব স্থানকে কেন্দ্র করে পরিকল্পিত অবকাঠামো গড়ে তোলা গেলে ময়মনসিংহের পর্যটন খাত আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ রয়েছে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ময়মনসিংহের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ প্রয়োজন। জেলার বিভিন্ন উপজেলার পর্যটন সম্ভাবনা নিয়ে সংগৃহীত তথ্য সমন্বয় করে একটি বাস্তবায়নযোগ্য পরিকল্পনা তৈরি করে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলকে ঘিরে নদীভিত্তিক পর্যটন, বিনোদন ও সাংস্কৃতিক আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় ভৌগোলিক বাস্তবতা, পরিবেশের ভারসাম্য এবং পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্যে পর্যটন খাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং এর মাধ্যমে ভবিষ্যতের পর্যটন ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

50MP Camera Phone Android 14 Phone Android 15 Phone Snapdragon 8 Elite Walton Smartphone 2025 Walton smartphone Bangladesh আন্তর্জাতিক কূটনীতি আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন এশিয়ান গেমস ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তা খুলনা গাজী নজরুল ইসলাম চট্টগ্রাম চীন জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জামায়াতে ইসলামী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফুটবল খবর বঙ্গোপসাগর বাংলাদেশ বাংলাদেশ-ভারত সম্পর্ক বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ সংবাদ বাংলাদেশের রাজনীতি বিএনপি ব্রাজিল ফুটবল ভারী বৃষ্টি ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মরিয়ম খাতুন মোবাইল রিভিউ বাংলা ময়মনসিংহের খবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লিওনেল মেসি শিক্ষা মন্ত্রণালয় হামজা চৌধুরী

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর