October 21, 2026, 1:22 am
শিরোনাম:
শিরোনাম:
ফ্রান্সে দাঙ্গার পর কারফিউ জারি, আটক আড়াই হাজারের বেশি রাতে সামরিক বিমানে করে চট্টগ্রামে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উজান দাসপাড়া ও কাটাখালীর উন্নয়ন নিয়ে প্রশ্ন, জবাবদিহি ও জনসেবার প্রত্যাশা নিয়ে মেম্বার পদপ্রার্থী-মিলন ইশরাকের পদত্যাগকে প্রধানমন্ত্রীর ‘সঠিক সিদ্ধান্ত’ বললেন সাবেক মার্কিন কূটনীতিক পিএসজি-বার্সা লড়াইয়ের আগে ফিরছে সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের স্মৃতি উইন্ডোজ ১১-এ আলাদা অ্যান্টিভাইরাস প্রয়োজন নেই; বিনামূল্যের কিভাবে মিলবে সুরক্ষা ঘোড়ার ডিমের রাজনীতি করছে এনসিপি; নাহিদকে ইশরাকের কড়া জবাব নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ২৫ দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চ্যাম্পিয়নস লিগে পিএসজি-বার্সেলোনা মহারণ, দুই দলেরই লক্ষ্য শীর্ষস্থান

জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের জরিমানা করলো আইসিসি

সোহানূর রহমান
সময় : Monday, October 19, 2026

Table of Contents

জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের জরিমানা

জিম্বাবুয়ের কাছে ওয়ানডেতে ৯৯ রানের বড় ব্যবধানে পরাজয়ের পর এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নির্ধারিত সময়ের মধ্যে বোলিংয়ের ওভার শেষ করতে না পারায় দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি বাংলাদেশ। নিয়ম অনুযায়ী প্রাপ্য সময়ছাড় ও অন্যান্য বিষয় বিবেচনায় নেওয়ার পরও নির্ধারিত লক্ষ্যের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল দলটি।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, স্লো ওভার রেটের কারণে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। এ নিয়মের আওতায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে থাকা প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফির ৫ শতাংশ অর্থ জরিমানা হিসেবে দিতে হবে।

ম্যাচটির দায়িত্বে থাকা রেফারি ডেভিড গিলবার্ট বাংলাদেশ দলের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন। তবে দলটি অভিযোগ ও শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ফলে শুনানি ছাড়াই বিষয়টির নিষ্পত্তি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

Tags

Walton Smartphone 2025 আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক সংবাদ আবহাওয়া অধিদপ্তর ইউএনজিএ ৮১তম অধিবেশন ইশরাক হোসেন এশিয়ান গেমস ২০২৬ ককরোচ জনতা পার্টি কৃত্রিম বুদ্ধিমত্তা জলবায়ু পরিবর্তন জাতিসংঘ সাধারণ পরিষদ জামায়াতে ইসলামী জ্ঞানেশ কুমার ডোনাল্ড ট্রাম্প ঢাকা-৬ আসন তারেক রহমান নাজমুল হোসেন শান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রযুক্তি সংবাদ ফুটবল খবর ফ্রান্সে বিক্ষোভ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ রাজনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শিক্ষা সংবাদ বিএনপি বিনোদন সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্রাজিল ফুটবল ভারতীয় রাজনীতি ভারতের নির্বাচন কমিশন ভিনিসিয়ুস জুনিয়র মধ্যপ্রাচ্য সংকট ময়মনসিংহ মাদকবিরোধী অভিযান ময়মনসিংহ সংবাদ ময়মনসিংহের খবর রাহুল গান্ধী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লিওনেল মেসি সরকারি প্রাথমিক বিদ্যালয়

পুরাতন খবর

এক ক্লিকে বিভাগের খবর